ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রবাসীদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সংশোধনের সময় বাড়াল সৌদি আরব

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। যেসব কর্মীর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নিয়ে আইনি জটিলতা রয়েছে, তাদের সেই সমস্যা সমাধানের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি সময় আগে শেষ হয়ে গেছে অথবা নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস পরও পারমিট ইস্যু হয়নি, তারা এই সুযোগের আওতায় থাকবেন। মূলত নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিতে এবং শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, বর্ধিত এই সময়ের মধ্যে যারা ওয়ার্ক পারমিট সংশোধন বা নবায়ন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক ওয়ার্ক ভিসার সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার প্রবাসী কর্মী তাদের আইনি অবস্থান বৈধ করার অতিরিক্ত সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

প্রবাসীদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সংশোধনের সময় বাড়াল সৌদি আরব

আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬