মাত্র কয়েকশ ডলার আর একটি ব্যাকপ্যাক নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের সন্তান এমডি মাসুদুর রহমান। দীর্ঘ সংগ্রাম আর পরিশ্রমের পর আজ তিনি কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে টানা দুইবার নির্বাচিত হওয়ার পর বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
কানেকটিকাটের ৪র্থ জেলার প্রতিনিধিত্বকারী মাসুদুর রহমান কেবল রাজনীতিতেই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং আমদানি-রপ্তানি খাতে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিবাসী হিসেবে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না, তবে লক্ষ্য স্থির থাকায় তিনি প্রতিকূলতা জয় করতে পেরেছেন।
রাজনীতিতে আসার কারণ হিসেবে মাসুদুর রহমান বলেন, মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের অভাব তাকে ভাবিয়ে তুলেছিল। সেই অভাব পূরণের লক্ষ্যেই তিনি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন। আজ তার এই অবস্থান বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জন্য এক বড় অনুপ্রেরণা।
রিপোর্টারের নাম 

























