‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লা সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। দিনব্যাপী এই মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে দর্শনার্থীদের সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 

























