আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে ‘জুলাই হত্যাযজ্ঞের’ বিচার মোকাবিলা করুক।
উল্লেখ্য, এর আগে রোববার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা জানান।
আমিনুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ‘জুলাই হত্যাযজ্ঞ’ সম্পর্কিত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এসব প্রতিবেদন যাচাই-বাছাই শেষে দ্রুতই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে দাখিল করা হবে।
রিপোর্টারের নাম 























