সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির অধীনে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউজে মোট ৫টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে, প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০-৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫৬ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
রিপোর্টারের নাম 

























