ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্যক্তিগত করমুক্ত সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর: বাজেট বক্তৃতায় স্বস্তির বার্তা

দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি ব্যক্তিগত আয়কর অব্যাহতি সীমা বৃদ্ধির প্রস্তাব করেন, যা সাধারণ করদাতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। একই সাথে তিনি প্রস্তাবিত বাজেটের কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোরও প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত বিরোধী দল থেকেই করমুক্ত সীমা বৃদ্ধির দাবি আসে। আমি শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তাদের পাশে গিয়ে এই দাবি উত্থাপন করতে চাই। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়ের আয়কর অব্যাহতি সীমা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

করদাতাদের কিছুটা স্বস্তি দিতে ব্যক্তিগত করহার আরও লাঘব করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে প্রস্তাব করেন যে, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য এই সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজায়নের বার্তা

ব্যক্তিগত করমুক্ত সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর: বাজেট বক্তৃতায় স্বস্তির বার্তা

আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬