বগুড়ায় কারামুক্ত হয়েছেন ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. সামির হোসেন মিশু। সোমবার দুপুর ১২টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এর আগে, গত রবিবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহমেদ তাকে জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, আদালতের শুনানির পর বিচারক ডা. সামিরকে জামিন দেন এবং সোমবার দুপুরে তিনি কারা হেফাজত থেকে মুক্ত হন।
ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। বর্তমানে তিনি বাগেরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।
রিপোর্টারের নাম 























