ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাবের নতুন নেতৃত্বে নোমান-আবির

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি’র ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সভাপতি এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আদনান শাহ আবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের এম এম তামিম হাসান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শেরিনা আক্তার সুমা এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আব্দুল মান্নান জয় সহসভাপতি হিসেবে। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের মো. শামীম আহমেদ লিওন। এছাড়া পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অনিন্দিতা বিশ্বাস সার্ভিস প্রজেক্ট চেয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ফারজানা জাহান ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তাসমিয়া হাসান পাবলিক ইমেজ চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল নোমান তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের ক্লাবকে সত্যিকারের পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে সামাজিক সেবামূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক আদনান শাহ আবির বলেন, “আমরা এমন কিছু উদ্যোগ নিতে চাই যা শুধু রোটার‍্যাক্ট সদস্যদের নয়, পুরো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারে আসবে।” এই নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সেবামূলক কার্যক্রম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

খুলনা বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাবের নতুন নেতৃত্বে নোমান-আবির

আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬