‘ফলজ ও বনজ বৃক্ষে সমৃদ্ধ করি পরিবেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ যৌথভাবে এই পরিবেশবান্ধব উদ্যোগটি গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলফেছানী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল গাছ রোপণ করলেই হবে না, বরং রোপিত চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তিনি দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ সংলগ্ন এলাকায় আমগাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। এরপর ফজলুল হক মুসলিম হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 

























