ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং জ্ঞানচর্চার স্পৃহা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে ফাজিল ও কামিল স্তরে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই তালিকায় রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৭:০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬