ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেপ্তার ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি নৌকা এবং একজন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

শনিবার (২৭ জুন) রাত ৩টার দিকে উপজেলার গৌরিনগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (২৪)। তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুর মিয়া, এএসআই আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, এএসআই মো. তোহা এবং ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান, অনিক রঞ্জন দাস, এএসআই নিজাম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে অভিযান পরিচালনা করেন। সে সময় চোরাকারবারিরা নৌকা থেকে কাভার্ড ভ্যানে মালামাল লোড করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে রুবেল মিয়াকে আটক করা হয়। পরে সেখান থেকে দুটি নৌকা বোঝাই ৮০ বস্তা জিরা, কাভার্ড ভ্যান ভর্তি ২০০ কার্টুন কাবেরী মেহেদী এবং ১৮ কার্টুন কিটক্যাট চকলেট জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সম্মিলিত উদ্যোগেই টেকসই ব্যবস্থা গড়া সম্ভব, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬