ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

যুক্তরাজ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজা তৃতীয় চার্লসের অঙ্গীকার

যুক্তরাজ্যের বহু-ধর্মীয় সমাজের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন রাজা তৃতীয় চার্লস। রাজকীয় দায়িত্বের নতুন সংজ্ঞায় তাকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যুক্তরাজ্যে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাকিংহাম প্যালেস থেকে সম্প্রতি প্রকাশিত এক সংজ্ঞা অনুযায়ী, রাজার আনুষ্ঠানিক কাজ হলো ‘বহু-ধর্মীয়’ রাষ্ট্রে সবার ধর্মবিশ্বাসকে রক্ষা করা। রাজপরিবারের আর্থিক অবস্থার বার্ষিক পর্যালোচনা বিষয়ক ‘সভরেইন গ্রান্ট রিপোর্ট ২০২৫-২৬’-এ রাজার আনুষ্ঠানিক দায়িত্বের কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ প্রশাসক হলেও তিনি বহু-ধর্মীয় রাষ্ট্রের মধ্যে সব ধর্মবিশ্বাসের পরিসরকে রক্ষা করেন।

খ্রিস্টান হওয়া সত্ত্বেও রাজা সব বিশ্বাসের মানুষের জন্য সমাজে সমান স্থান এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন। নিজের রাজকীয় কাজের মূল ভিত্তি হিসেবে তিনি আন্তঃধর্মীয় সংলাপকে এগিয়ে নিচ্ছেন, যার মাধ্যমে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিশেষ অবদান রাখছেন।

তিনি নিয়মিত আব্রাহামীয় ধর্মগুলো (যেমন ইহুদি, খ্রিস্টান, ইসলাম) নিয়ে আলোচনা করেন এবং ব্রিটেন ও বিশ্বজুড়ে ইহুদি, মুসলিম, শিখ, অর্থোডক্সসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সম্মিলিত উদ্যোগেই টেকসই ব্যবস্থা গড়া সম্ভব, বললেন সমাজকল্যাণমন্ত্রী

যুক্তরাজ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজা তৃতীয় চার্লসের অঙ্গীকার

আপডেট সময় : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬