ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কক্সবাজারের ইনানী সৈকতে নিখোঁজ যুবক, উদ্ধার অভিযান অব্যাহত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মোহাম্মদ সায়েম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সাগরে গোসল করতে নেমে তিনি তলিয়ে যান।

নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার বন্ধু আরমানকে নিয়ে ইনানী সৈকতে বেড়াতে আসেন। পরে দুজন সাগরে গোসল করতে নামলে উত্তাল ঢেউয়ের মধ্যে সায়েম তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

খবর পেয়ে ইনানী বিচকর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন এবং ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানিয়েছেন, নৌকাসহ বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরাও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সম্মিলিত উদ্যোগেই টেকসই ব্যবস্থা গড়া সম্ভব, বললেন সমাজকল্যাণমন্ত্রী

কক্সবাজারের ইনানী সৈকতে নিখোঁজ যুবক, উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬