ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ গ্রেপ্তার: মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে একটি ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত এক সেনা সদস্য, এক সাবেক পুলিশ সদস্য এবং তাদের এক সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকালে তাদের আটক করা হয় এবং দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মো. সুজন মোল্লা (২৮), যিনি একজন চাকরিচ্যুত সেনা সদস্য; মো. লিমন মিয়া (৩৫), যিনি একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য; এবং মো. সাকায়েত মুন্সী (৩৫)।

পুলিশের ভাষ্যমতে, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে একজন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য একটি ইজিবাইক ভাড়া করেন। সেখানে পৌঁছানোর পর আরও একজন পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় অভিযান পরিচালনার কথা বলেন। কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলে আসা আরও দুই সহযোগীর সহায়তায় তারা ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ১৩ জুন রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর রাজৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সম্মিলিত উদ্যোগেই টেকসই ব্যবস্থা গড়া সম্ভব, বললেন সমাজকল্যাণমন্ত্রী

চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ গ্রেপ্তার: মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি

আপডেট সময় : ০৪:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬