ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিদেশের সঙ্গে সব চুক্তি সংসদে উত্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার

সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সকল গুরুত্বপূর্ণ চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের প্রতিনিধিরা যখন এসব চুক্তির বিষয়ে বিস্তারিত জানবেন, তখন সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

শনিবার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, জাতীয় সংসদকে সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই যেখানে সরকারি ও বিরোধী দল একে অপরকে শ্রদ্ধা করবে। দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা উচিত। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো চুক্তি হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিএআর-এর বলি ইরান: শেষ মুহূর্তের গোল বাতিল, বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ

বিদেশের সঙ্গে সব চুক্তি সংসদে উত্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার

আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬