ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন: নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একইসঙ্গে, সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত আইএবির মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই শীর্ষ পদের রদবদল আনা হয়। পূর্বের কমিটি মেয়াদের আগেই ভেঙে দিয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা উঠে আসে। এই প্রেক্ষাপটে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

নবনিযুক্ত মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন: সম্মিলিত উদ্যোগেই টেকসই ব্যবস্থা গড়া সম্ভব, বললেন সমাজকল্যাণমন্ত্রী

ইসলামী আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন: নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

আপডেট সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬