কৃষিবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের ৯ জন সাংবাদিককে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) আয়োজনে অনুষ্ঠানে কৃষি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও প্রচারণার প্রশংসা করেন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা রয়েছেন, যারা মাঠপর্যায়ের কৃষি ও কৃষকের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করেছেন।
রিপোর্টারের নাম 

























