ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় ব্যাংক খাতের চরম অব্যবস্থাপনা এবং অর্থ পাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ডলার বা ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। তিনি বর্তমান বাজেটকে মধ্যবিত্তের জন্য ‘মরণফাঁদ’ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চরম সংকটজনক বলে অভিহিত করেছেন।
অধিবেশনে অংশ নিয়ে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী হাস্যরসের ছলে বলেন, সংসদে দীর্ঘ সময় অতিবাহিত করতে গিয়ে তিনি অনেকখানি উর্দু শিখে ফেলেছেন। অন্যদিকে, এমপি আখতার হোসেন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, যারা ব্যাংক লুটপাট করে দেউলিয়া করেছে, তাদেরই আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার আইনি সুযোগ রাখা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার করতে না পারায় আইএমএফ খালি হাতে ফিরে গেছে বলে দাবি করেন আখতার হোসেন। তিনি আরও জানান, সরকারের ঋণের পরিমাণ কয়েক মাসেই ১ লাখ কোটি টাকা বেড়ে বর্তমানে ২৪ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। খেলাপি ঋণের জটিলতায় এই সংসদের দুজন সদস্য এখনো শপথ নিতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















