ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহযোগে গ্রেট হলে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। অভ্যর্থনা মঞ্চে তাকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সালাম গ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন। এবারের সফরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চীন সফর। এর আগে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দালিয়ান সফর করেন এবং সেখান থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ে পৌঁছান। এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় : ০৭:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬