ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পশ্চিম তীরে শোবার ঘরে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের সালফিত এলাকায় অভিযান চালিয়ে মুস্তফা তাহা মুস্তফা আল-খাতিব নামের এক নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে তার শোবার ঘরেই গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার সারতা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই সরাসরি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

নিহতের চাচা ইয়াসিন আল-খাতিব জানান, অভিযানের সময় মুস্তফা তার ঘরে ঘুমিয়ে ছিলেন। ইসরাইলি সেনারা বাড়ির দরজা ভাঙার সময় ঘুম থেকে জেগে তিনি পোশাক পরার চেষ্টা করছিলেন। দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় সেনারা ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে তার বুক ও মাথায় কয়েক রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় এবং স্থানীয়দের চিকিৎসায় বাধা দেয় দখলদার বাহিনী।

ইসরাইলি সেনারা এলাকা ত্যাগ করার পর চিকিৎসাকর্মীরা সেখানে পৌঁছে মুস্তফার মরদেহ উদ্ধার করেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, পশ্চিম তীরে এমন রাতের অভিযান ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে ইসরাইলি কারাগারে ৯ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের একটি বড় অংশকে কোনো বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

পশ্চিম তীরে শোবার ঘরে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় : ০৭:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬