ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। এরই মধ্যে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, এই কঠিন সময়ে ওয়াশিংটনের সমর্থন ভেনেজুয়েলার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি গত ১২৫ বছরের ইতিহাসে দেশটিতে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী কম্পন। এই দুর্যোগের ফলে ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে ধসে পড়া স্থাপনাগুলোর উদ্ধার কাজে এখন আন্তর্জাতিক মহলের সহযোগিতার ওপর জোর দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

আপডেট সময় : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬