ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্পেনে তাপপ্রবাহের ভয়াবহ রূপ: ৭৬ বছরের মধ্যে উষ্ণতম জুন

ইউরোপের দেশ স্পেনে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশটির আবহাওয়া সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে জুন মাসের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দুটি দিন পার করেছে স্পেন। ১৯৫০ সালে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এবারের গরম পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা (এএইএমইটি) জানিয়েছে, গত মঙ্গলবার মূল ভূখণ্ডের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এছাড়া সোমবার ছিল ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম দিন। প্রচণ্ড গরমের কারণে বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছেন আবহাওয়াবিদরা। বিলবাও বিমানবন্দরে তাপমাত্রা টানা তিন দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সাহারা মরুভূমি থেকে আসা শুষ্ক বায়ুপ্রবাহ এবং পশ্চিম ইউরোপে সৃষ্ট ‘হিট ডোম’-এর প্রভাবেই এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও বৃহস্পতিবার থেকে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, তবে সংকটাপন্ন অবস্থা এখনো পুরোপুরি কাটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

স্পেনে তাপপ্রবাহের ভয়াবহ রূপ: ৭৬ বছরের মধ্যে উষ্ণতম জুন

আপডেট সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬