ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নে ফল উৎসব: সম্প্রীতির মেলবন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত ‘ফল উৎসব ২০২৬’ এক আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক নাসিম শুভর সঞ্চালনায় এই উৎসবের শুভসূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনির হোসেন এবং নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে জনগণই নির্ধারিত করবে তারা কাদের সরকারে দেখতে চায়, যা গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তিনি আরও বলেন, এই মুক্ত বাতাসের সুবাস আমরা দীর্ঘ সময় পর পাচ্ছি।

প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, আজকের এই দৃশ্য অত্যন্ত সুন্দর, যেখানে সকলে মিলেমিশে আনন্দ উপভোগ করছেন। সাংবাদিকদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করার এই সুযোগ বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণেই সম্ভব হয়েছে। তিনি রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার ওপর জোর দেন এবং এই সম্মিলিত প্রয়াস নোয়াখালী জেলাকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিলিভারের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা প্রশিক্ষণ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নে ফল উৎসব: সম্প্রীতির মেলবন্ধন

আপডেট সময় : ০৩:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬