ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়: আফটারশকের আতঙ্কে খোলা আকাশে কাটছে রাত

ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ এবং ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ১৬৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে যে, এই প্রাণহানির সংখ্যা শেষ পর্যন্ত লাখ ছাড়িয়ে যেতে পারে। রাজধানী কারাকাসসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে জোরদার উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ার ভয়ে হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই নিজেদের ঘরবাড়িতে ফিরতে সাহস না পেয়ে রাস্তায় তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। আবার অনেককে দেখা গেছে বাগান কিংবা ফুটপাতে গদি ও চাদর পেতে খোলা আকাশের নিচে অবস্থান নিতে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বড় ধরনের আফটারশকের ঝুঁকি এখনো বিদ্যমান থাকায় জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়: আফটারশকের আতঙ্কে খোলা আকাশে কাটছে রাত

আপডেট সময় : ০৭:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬