ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা: ২২ বছর পর বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলার রায় দীর্ঘ ২২ বছর পর ঘোষণা করা হয়েছে। রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে জগন্নাথপুরের বাসিন্দা হাফেজ নাঈম আহমদ আরিফ ওরফে নিমুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ১২৩ জন সাক্ষীর মধ্যে ৬৭ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। রায়ের পর খালাসপ্রাপ্ত নেতারা একে রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

লুৎফুজ্জামান বাবর প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘকাল মিথ্যা মামলায় তাকে কারাবন্দি রাখা হয়েছিল এবং ন্যায়বিচার পেতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবার এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থা চালুর দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা: ২২ বছর পর বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬