ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী বা দলীয় মুখপাত্র না হয়: মাহমুদুর রহমান

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রের মর্যাদা রক্ষায় সাংবাদিকদের আপসহীন ও পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছেন সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, কোনো বিশেষ ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সংবাদপত্র যেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত না হয়। একই সঙ্গে গণমাধ্যম যাতে রাষ্ট্রবিরোধী বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সেদিকে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) ও পিআইবি যৌথভাবে ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ শীর্ষক এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। বক্তারা বলেন, গত ১৬ বছরের শাসনামলে সংবাদপত্রের যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেখান থেকে উত্তরণের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে।

কর্মশালায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্টচেক অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে পিআইবি কাজ করে যাচ্ছে। গত দুই বছরে কয়েক হাজার সাংবাদিককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট অন্যান্য সাংবাদিক নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গুজব ও ভুয়া খবরের ভিড়ে সংবাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। কর্মশালার প্রথম দিনে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন গণমাধ্যমের ২৯ জন জ্যেষ্ঠ সাংবাদিক অংশ নেন, যেখানে আধুনিক ডিজিটাল টুলস ও এআই ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী বা দলীয় মুখপাত্র না হয়: মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৯:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬