ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও খেলাপি ঋণ কমানোয় জোর মার্কেন্টাইল ব্যাংকের

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন ও ব্যালেন্সশিট অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, গ্রাহকদের অবিচল আস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহযোগিতায় ব্যাংকটি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বিশেষ করে খেলাপি ঋণ কমিয়ে আনা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আগামীতে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় এবং ব্যাংকের আর্থিক ভিত্তি আরও সুসংহত করতে দূরদর্শী নীতিমালা গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মতিউল হাসান স্বাগত বক্তব্যে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্যাশলেস ব্যাংকিং প্রসারে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখন ব্যাংকের মূল লক্ষ্য। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও খেলাপি ঋণ কমানোয় জোর মার্কেন্টাইল ব্যাংকের

আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬