ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

জ্বালানির দাম কমায় এয়ার এশিয়ার ভাড়া হ্রাস

বিমান চলাচলের জ্বালানি (জেট ফুয়েল)-এর দাম কমে যাওয়ায় ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস ‘এয়ার এশিয়া এক্স’। এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম জানিয়েছেন, গত ১৫ জুন থেকে বিমান সংস্থাটি তাদের ভাড়া ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরও কমলে প্রতি সপ্তাহে ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হবে।

বো লিঙ্গাম আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার ঘটনাটি বিমান চলাচল শিল্পের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে, যার ফলে গত মার্চ মাসের তুলনায় জ্বালানির দাম অনেক কমেছে। জ্বালানির দাম বাড়ার কারণে বিমান চলাচল শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক থাকবে। গত শুক্রবার সিঙ্গাপুরে উড়োজাহাজের জ্বালানি প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ৩০ মার্চের সর্বোচ্চ ২৪২ ডলারের চেয়ে অনেক কম। তবে যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের দর (প্রায় ৮০ ডলার) থেকে এটি এখনো বেশ বেশি। বো লিঙ্গাম বলেন, ‘প্রতি সপ্তাহে জ্বালানির দাম যেভাবে কমবে, তার ওপর ভিত্তি করে আমরাও আমাদের বিমান ভাড়া সংশোধন বা সমন্বয় করব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

জ্বালানির দাম কমায় এয়ার এশিয়ার ভাড়া হ্রাস

আপডেট সময় : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬