যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের আদর্শ মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩৫ শতাংশ বেশি। দিনের একপর্যায়ে দাম বেড়ে সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করায় সরবরাহে কিছুটা স্বস্তি ফিরেছিল এবং দামও কমেছিল। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান ও কাতার এই আলোচনাকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছে।
রিপোর্টারের নাম 

























