২০২৬ সালের প্রথম তিন মাসে ৬৬৯ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের জীবন বীমা খাতের সব প্রতিষ্ঠানের মধ্যে এটিই সর্বোচ্চ দাবি পরিশোধের রেকর্ড। এর মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সেবার মানে নিজেদের শীর্ষ অবস্থান আরও সুসংহত করল এই বহুজাতিক বীমা প্রতিষ্ঠানটি।
মেটলাইফ জানায়, অসুস্থতা, চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার মতো সময়ে গ্রাহকদের পাশে দাঁড়িয়েছে তারা। সময়মতো বীমা দাবি পরিশোধ করাকে নিজেদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, আমরা গর্বিত যে দাবি নিষ্পত্তিতে ধারাবাহিকভাবে বীমা খাতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারছি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্যমতে, মেটলাইফ দীর্ঘদিন ধরেই দাবি নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৫৩ কোটি টাকার দাবি পরিশোধ করেছিল, যেখানে তাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশের বেশি। বর্তমানে অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা অনলাইনে আবেদন করার মাত্র ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যেই দাবির অর্থ হাতে পাচ্ছেন। মেটলাইফ বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তিগত ও ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা প্রদান করছে।
রিপোর্টারের নাম 

























