ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে সাইফা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সাইফা স্থানীয় বাসিন্দা নাঈম ও ফাতেমা দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইফা। অতিবৃষ্টির ফলে বাড়ির আশপাশের নিচু জায়গাগুলোতে পানি জমে ছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৬:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬