ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শিক্ষা জীবন শেষ হলেও হল ছাড়েননি রাবি ছাত্রদল নেতা, অব্যবস্থাপনার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদের বিরুদ্ধে নিয়মিত পড়াশোনা শেষ হওয়ার পরও দেড় বছর ধরে অবৈধভাবে আবাসিক হলে অবস্থান করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাসিম আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হল সংসদ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাস্টার্সের ফলাফল প্রকাশের মাধ্যমে নাসিমের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর হল ত্যাগ করার নিয়ম থাকলেও তিনি এখনো হলের ৩২১ নম্বর কক্ষে অবস্থান করছেন। হল সংসদের জিএস আরিফ অভিযোগ করেন, হল প্রভোস্ট বিষয়টি জানলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

এই বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবুর রহমান স্বীকার করেন যে, নাসিম এখনো হলে অবস্থান করছেন। তিনি জানান, প্রায় সাত মাস আগে তার আবাসিক সিট বাতিল করা হয়েছে। তবে বর্তমানে তিনি কার ছত্রছায়ায় বা কোন সিটে অবস্থান করছেন, তা খুঁজে বের করা প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়েছে। এদিকে অভিযুক্ত নাসিম আহমেদ দাবি করেছেন, তিনি বৈধ সিট ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে এক জুনিয়র শিক্ষার্থীর কক্ষে সাময়িকভাবে অবস্থান করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পবিপ্রবির দুই শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

শিক্ষা জীবন শেষ হলেও হল ছাড়েননি রাবি ছাত্রদল নেতা, অব্যবস্থাপনার অভিযোগ

আপডেট সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬