দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজার উদ্যোগে সারাদেশে একযোগে ৭ শতাধিক আউটলেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর মাজার রোডস্থ ওয়ালটন প্লাজায় এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষ ও গ্রাহকদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার গ্রাহকদের জন্য একটি বিশেষ স্বাস্থ্যসেবা হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালু করা হয়। এখন থেকে ওয়ালটন প্লাজার গ্রাহকরা এই নম্বরে কল করে যে কোনো সময় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এছাড়া ক্যাম্প চলাকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় একটি রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখান থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় ব্যয় হবে।
এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন প্লাজা কেবল ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই গ্রাহকদের জন্য ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























