ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা: কিশোর হেলপার নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ১৫ বছর বয়সী হেলপার মো. আহসানুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল চট্টগ্রামের ভূজপুর থানার সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মো. সুমন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রাকটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে চাপা দেয় এবং পরে সড়কের পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষণা করেন। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএম কলেজে ছাত্রদল নেতাকে মারধরের জেরে উত্তেজনা, পুলিশ মোতায়েন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা: কিশোর হেলপার নিহত

আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬