ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

‘প্রতিবেশী দেশের পানিবৈষম্যে শুকিয়ে যাচ্ছে আমাদের নদী’: মানিকগঞ্জে ত্রাণমন্ত্রী

পার্শ্ববর্তী দেশের সাথে পানিবৈষম্যের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কাসাদহ খাল খনন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় তিস্তাসহ অনেক নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে, যা মোকাবিলায় সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শনকালে ত্রাণমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্নীতির জঞ্জাল একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বৃষ্টির কারণে বর্তমানে কাজে কিছুটা ধীরগতি থাকলেও আগামী শুষ্ক মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো শেষ করা হবে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় নদী ও খাল পুনর্খননের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

‘প্রতিবেশী দেশের পানিবৈষম্যে শুকিয়ে যাচ্ছে আমাদের নদী’: মানিকগঞ্জে ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬