ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব রাউজান এলাকায় দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক সংস্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধিদের উদাসীনতায় কুলালপাড়া-গাজীপাড়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়লে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবশেষে সরকারি বরাদ্দের আশা ছেড়ে দিয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৬০০ ফুট সড়ক সংস্কার করেছেন গ্রামবাসী।

বুধবার সকালে কুলালপাড়া, গাজীপাড়া, আদর্শগ্রামসহ সংলগ্ন এলাকার কয়েকশ মানুষ এই সংস্কার কাজে অংশ নেন। স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং এলাকাবাসীর কায়িক শ্রমে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েক হাজার পরিবারের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারে বারবার দাবি জানানো হলেও কেউ এগিয়ে আসেনি।

সামাজিক এই উদ্যোগে নেতৃত্ব দেওয়া স্থানীয়রা জানান, জনগণের দুর্ভোগ লাঘবে তারা নিজেরাই উদ্যোগী হয়েছেন। সংস্কার কাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীর এমন স্বাবলম্বী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

আপডেট সময় : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬