ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ১১১ জন পাবেন চাকরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনী সদরদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ১৪ থেকে ২৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ১১১ জন পাবেন চাকরির সুযোগ

আপডেট সময় : ০৫:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬