প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ১১১টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, বুক বাইন্ডার এবং পরিচ্ছন্নতাকর্মীসহ মোট ২৪ ধরনের পদে এই নিয়োগ কার্যক্রম চলবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৬,৫৯০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।
আবেদনকারীদের বয়সসীমা ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যোগ্য প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি বাবদ ১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ২৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই ২০২৬।
রিপোর্টারের নাম 

























