ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জনপ্রশাসনে বড় নিয়োগের প্রস্তুতি: ৬ মাসে ৩ হাজার ও ৫ বছরে ৫ লাখ পদের লক্ষ্যমাত্রা

সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণের জন্য ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯ জন এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে, যার মধ্যে প্রথম শ্রেণির পদ রয়েছে প্রায় ৬৯ হাজার।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সব মিলিয়ে প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে একটি সময়াবদ্ধ রূপরেখা অনুসরণ করার জন্য সব দপ্তরে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

জনপ্রশাসনে বড় নিয়োগের প্রস্তুতি: ৬ মাসে ৩ হাজার ও ৫ বছরে ৫ লাখ পদের লক্ষ্যমাত্রা

আপডেট সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬