ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তাদের প্রধান কার্যালয়সহ বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১টি শূন্য পদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আবেদনকারীদের নির্ধারিত পোর্টালে গিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম পূরণ করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পরে আবেদন করার কোনো সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান: পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৩:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬