ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রংপুর জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পরে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করবে না কর্তৃপক্ষ।

আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১২ থেকে ২৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৬ ও ২৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। এই ফি আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান: পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

আপডেট সময় : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬