সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন করতে বিসিএস পরীক্ষার মৌখিক বা ভাইভা পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বিসিএস ভাইভায় ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর কার্যকর থাকবে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই পদ্ধতিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এর আগে বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের ফলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আগামী ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় এই ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে।
রিপোর্টারের নাম 

























