ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রবাসের স্বপ্ন ফুরাল কফিনবন্দি হয়ে, কটিয়াদীতে ওমরের দাফন সম্পন্ন

পরিবারের মুখে হাসি ফোটানো আর আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে আলবেনিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তরুণ ওমর ফারুক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হলো তাকে। বুধবার সকালে ওমরের নিথর দেহ নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, গত ২৪ মে আলবেনিয়ার সিহাডসিটি এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। তিনি সেখানে একটি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দুই বছর আগে জীবন পরিবর্তনের আশায় প্রবাসে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এই যুবক।

নিহত ওমর ফারুক উপজেলার উখড়াশাল গ্রামের মৃত মালু মিয়ার ছোট ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ওমর ছিলেন পরিবারের বড় অবলম্বন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান: পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

প্রবাসের স্বপ্ন ফুরাল কফিনবন্দি হয়ে, কটিয়াদীতে ওমরের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬