ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় উজিরপুরের প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবির হোসেন মৃধা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। গত ২০ জুন কর্মস্থলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবির হোসেন দীর্ঘ ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন। তার অকাল মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, কবির হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে নিজ গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। বর্তমানে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় উজিরপুরের প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬