ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে টাস্কফোর্স, গুলশানে রেস্তোরাঁকে জরিমানা

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে ঢাকা শহরের বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় টাস্কফোর্স কমিটি। বুধবার রাজধানীর গুলশান এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযানকালে তিনি জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এই মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানের অংশ হিসেবে গুলশান-২-এর ১০৭ ও ১১২ নম্বর রোডের বিভিন্ন ভবন পরিদর্শন করা হয়। এ সময় একটি রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন, যা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে বাড়ির ছাদবাগান, টব ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে টাস্কফোর্স, গুলশানে রেস্তোরাঁকে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬