ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস প্রবাসমন্ত্রীর

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে।’

এর আগে, স্থানীয় সময় রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট বক্তৃতায় সময়সীমা অতিক্রম, স্পিকারের পরামর্শ: ‘বাকি কথা টকশোতে বলুন’

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস প্রবাসমন্ত্রীর

আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬