ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ বিপর্যয়: অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ইউরোপজুড়ে বয়ে যাওয়া নজিরবিহীন তাপপ্রবাহের কবলে পড়ে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে ফ্রান্স। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফিনিস্তের বিভাগে একটি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণেই এই যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হয়েছে।

ফিনিস্তের বিভাগের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ব্রিটানি অঞ্চলের এরগে-গাবেরিক এলাকায় একটি ট্রান্সফরমারে সমস্যা দেখা দিলে এই সংকটের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ বিতরণ সংস্থা আরটিই এবং এনেদিসের কর্মীরা নিরলস কাজ করছেন। তবে আবহাওয়া পরিস্থিতি এবং কারিগরি জটিলতার কারণে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে বুধবার রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশটির ৫৮টি বিভাগে চরম তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে প্যারিসসহ উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ইউরোপে এ ধরনের চরম আবহাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি নিয়মিত ও শক্তিশালী হয়ে উঠছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ বিপর্যয়: অন্ধকারে ৬৮ হাজার পরিবার

আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬