ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা: অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন যে, আলভী তার ফেসবুকে ইকরাকে উদ্দেশ্য করে নিয়মিত অপমানজনক ও উসকানিমূলক পোস্ট দিতেন। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি তার স্ত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্যান্য আসামিদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আলভীর মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। এর আগে গত বৃহস্পতিবার অভিনেতা আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে জনপ্রতিনিধিদের অবহেলা: স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা: অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬