ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পেন্টাগনের কালো তালিকা নিয়ে আদালতে আলিবাবা: বাড়ছে চীন-মার্কিন উত্তেজনা

চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপকে ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে আলিবাবা। প্রতিষ্ঠানটির দাবি, পেন্টাগনের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক বা আইনি ভিত্তি নেই এবং এটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নেওয়া হয়েছে।

গত জুন মাসে পেন্টাগন ৮০টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে, যাদের মধ্যে আলিবাবা, বাইদু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি অন্যতম। এই তালিকার ফলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এসব কোম্পানির সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারবে না। আলিবাবার অভিযোগ, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের লবিং কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী। এছাড়া জেপি মরগ্যান ও ব্ল্যাকরকের মতো বড় মার্কিন বিনিয়োগকারীরাও এই পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে আলিবাবার মামলার পর পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। প্রতিরক্ষা ও খনিজ সম্পদ খাতের ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। ট্রাম্প ও সি চিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা চললেও নতুন এই আইনি ও বাণিজ্যিক লড়াই দুই দেশের উত্তেজনাকে আবারও উসকে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ আসবে না, নিশ্চিন্তে থাকুন’—বাংলাদেশির ভিডিও ঘিরে গ্রিক গণমাধ্যমে আলোচনা

পেন্টাগনের কালো তালিকা নিয়ে আদালতে আলিবাবা: বাড়ছে চীন-মার্কিন উত্তেজনা

আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬