ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ২৫ জুন

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বুলেট ট্রেনে তিনি বেইজিংয়ের পথে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিংয়ে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরের মূল কর্মসূচি শুরু হবে। সেখানে তিনি আগামী ২৫ ও ২৬ জুন যথাক্রমে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে ডব্লিউইএফ আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’র বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই ১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস (এএমএনসি) সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরা যোগ দেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সেরা অনুশীলনগুলো গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া গোল ও নতুন রেকর্ড: পর্তুগালের বিশাল জয়

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ২৫ জুন

আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬